
দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। সোমবার কলকাতায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলা যাত্রা জগতের জনপ্রিয় খলনায়ক ত্রিদিব ঘোষ (৬৮)। বাড়িতে ৪ ভাই ৩ বোন বর্তমান। ১৯৭৫এ চিত্তরঞ্জন অপেরাতে অভিনয় করে অভিনয় জগতে প্রবেশ। পরে বাংলা নাট্য সংস্থায় যোগদান। ৪৫ বছর বয়সে “ভারতী অপেরা ” পরে “অগ্রগামী” “লোক নাট্য” ” গণনাট্য অপেরা” “নটরাজ অপেরা” বহু পালায় প্রায় সহস্রাধিক রজনী অভিনয় করেছেন। এছাড়া ত্রিদিব ঘোষ “আত্মীয়-স্বজন”, “আশ্রয়'” “বাহাদুর” “শ্বশুরবাড়ি জিন্দাবাদ”চলচিত্রে অভিনয় করেছেন। ” সম্রাট মীরজাফর” ” মা বিক্রির মামলা” তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাংলা যাত্রা জগতে ঠান্ডা মাথার জনপ্রিয়।খলনায়ক ছিলেন, তাঁর নাট্যরূপ গ্রামীণ শ্রোতাদের হৃদয় দোলা দিয়েছে তার প্রয়ানে যাত্রা পড়ায় শোকের ছায়া।
