দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                                   ১লা জুলাই বুধবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী,বাংলার রূপকার,কিংবদন্তি চিকিৎসক ও ভারতরত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৯ তম জন্মদিবস ও ৫৯ তম প্রয়াণদিবসে “দুরমুঠ দেশপ্রাণ মানবকল্যাণ সংঘ”এর উদ্যোগে তেলি পোতা মোড়ে স্মরণ অনুষ্ঠানে অায়োজিত হয়। ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সংস্থার পক্ষে প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, ছিলেন অধ্যাপক ডঃ অাহমেদ হোসেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন,প্রবীর বেরা, সন্দীপ মাইতি,সেক সফিউল অালি, সেক সাত্তার প্রমুখ।প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন ডাঃ বিধান চন্দ্র রায়ের ধর্মনিরপেক্ষ অাদর্শ,উন্নয়নের প্রতি দায়বদ্ধতা ও গনতান্ত্রিক মূল্যবোধ বাংলার জনজীবনে দৃষ্টান্ত হয়ে আছে। কিংবদন্তি চিকিৎসক হিসাবে ডাঃ বিধান চন্দ্র রায়ের অবদান অাজকের চিকিৎসক দিবসে বিনম্র চিত্তে সবাইকে স্মরণ করার অাহ্বান জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *