
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। আজ-১জুলাই বুধবার পশ্চিম বঙ্গের রুপকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতরত্ন ডা: বিধান রায়ের ১৩৯তম জন্মদিন ও ৫৯ তম মৃত্যু দিনে
হয়। বাসুদেবপুর গার্লস স্কুলে এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন অঞ্চল তৃনমূলের কার্যকরী সভাপতি অমল পাত্র। সভার উদ্বোধক ও মুখ্যবক্তা বিধায়ক সমরেশ দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান কানাইলাল খাটুয়া, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস ,বাসদেবপুর পঞ্চায়েত প্রধান সুকুমার রাউল, উপ প্রধান পীযুষ চক্রবর্তী, যুব তৃণমূলের নিখিলেশ দাস প্রমুখ। সভায় দলীয় কাজকর্মের পর্যালোচনা শেষে দুলালপুর বুথের বিজেপি সভাপতি সুখেন মাইতি সহ শান্তনু মাইতি ,সত্যজিৎ মাইতি, বাসুদেবপুর হাইস্কুল বুথ থেকে গীতা মাঝি এবং সিপিএম থেকে স্বপন সিংহ রতন সিংহ প্রমুখ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসে যোগদান করে।নবাগত দের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করেনেন বিধায়ক সমরেশ দাস। সভায় কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি এবং বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে দলীয় কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দেয়া হয় ।দলে নবাগত সুখেন মাইতি ,সত্যজিৎ মাইতি, রতন সিংহ’রা জানান উন্নয়নের প্রশ্নে বিজেপি এবং সিপিএম কেউই আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়; গ্রাম বাংলার উন্নয়নে এখনো একমাত্র ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার দলে আস্থা রেখে আমাদের যোগদান। বিজেপির তরফ থেকে সংসদ প্রতিনিধি আশিস নন্দ জানান বাসুদেবপুরে আজকে যারা যোগদান করেছেন তারা কেউই বিজেপির লোক নয়।