গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                    আজ ১লা জুলাই বুধবার আর বি সি পঞ্চায়েতের বড়দা ডীপ টিউবওয়েল চাষীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ১০,০০০ টাকা দান করেন। ভারতরত্ন রাজ‍্যের প্রাক্তন‍ মুখ‍্যমন্ত্রী ডা:বিধান রায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয়রাজ ও জেড়থান পঞ্চায়েতের উপ প্রধান বিজন বিহারী সাউ এর উপস্থিতিতে বি ডিও বংশীধর ওঝার হাতে ১০ হাজার টাকার চেক তুলেন চাষী ভায়েরা। চাষীদের পক্ষে উপস্থিত ছিলেন অর্ধেন্দু দাশ, গোপালচন্দ্র বেরা ,উৎপল ঘোড়াই, গোবিন্দ বেরা, বিমল জানা প্রমুখ। এমন মহৎ দিনে চাষী ভায়েরা এমন মহৎ কাজে উৎসাহিত হয়ে এগিয়ে আসায় বি ডি ও তাদের ধন্যবাদ জানান এবং চেকটি গ্ৰহন করে তার প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্ৰহন করেন। চাষীদের পক্ষে অর্দ্বেন্দু বাবু জানান রাজ‍্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করে মানুষের সাধ‍্যমত সহযোগিতা চেয়ে ছিলেন, আমরা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাধ‍্যমত সহায়তা তুলে দিলাম।আর আজকের দিনটি বেছে ছি এই কারণে যে, এই রাজ‍্যে সবুজ বিপ্লবের ভাবনা যার মস্তিষ্ক থেকে, তিনি এই রাজ‍্যের প্রাক্তন‍ মুখ‍্যমন্ত্রী ও রাজ‍্যের প্রকৃত রূপকার তিনি ডা: বিধান চন্দ্র রায়। আজ তার ১৩৯তম জন্ম ও ৫৯ তম মৃত্যু দিন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *