গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                              হলদিয়া আইওসি’র স্টাফ কোয়ার্টারে অস্বাভাবিক মৃত্যু দেশপ্রাণের এক তরুণ জুনিয়র ইঞ্জিনিয়ার অম্বুজাক্ষ মাইতির(২৬)।অম্বুজাক্ষ গতকাল রাত ১০ টায় আইওসির হলদিয়া অফিসে নাইট ডিউটি করে কোয়ার্টারে ফেরে। আজ ঘরের দরজা না খোলায় এবং কাজে না যাওয়ায় সহকর্মীরা দরজা ভেঙ্গে  ঘরে ঢুকে দেখেন বন্ধ রুমের মেঝেতে শুয়ে তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীরে কোন আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। আজ তার সরদা পঞ্চায়েতের ফুলেশ্বর গ্ৰামে এমন দু:সংবাদ পৌঁছোতেই এলাকায় উৎকণ্ঠা বাড়তে থাকে সবার। প্রসঙ্গত দিন কয়েক আগে তাঁর বাগদত্তার সাথে ম্যারেজ রেজিষ্ট্রেশনও সম্পন্ন হয়েছে।নতুন ফ্ল্যাট কিনে দাম্পত্য জীবন শুরু করার অপেক্ষায় ছিলেন তিনি। উভয় পরিবারে  ও বিয়েতে সম্মতি ছিল।তারই মাঝে আজকে ছন্দপতন ঘটল।আজ দুপুরে ফুলেশ্বর গ্রামে রথীন্দ্র প্রসাদ মাইতির কাছে খবর অাসে কোয়ার্টারের মধ্যে তাঁর একমাত্র পুত্র অম্বুজাক্ষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।দুঃসংবাদ পেয়েই অগণিত মানুষ ফুলেশ্বর গ্রামে হাজির হয়।ফুলেশ্বর গ্রামের আইনজীবি তরুণ সখা মাইতির মাসতুতো ভাই মৃত অম্বুজাক্ষ। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা, প্রসেনজিৎ মাইতি,মৃতের একমাত্র জামাতা শ্রীরামপুর পঞ্চায়েতের এক্সিকিউটিভ সুনির্মল মিত্র সহ বাবা ও পরিবারের লোকজন হলদিয়ায় ঘটনাস্থলে ও অাইওসি হাসপাতালে যান। পঞ্চায়েত   প্রধান   রাকেশ মাইতি,সুতনু মাইতি প্রমুখ দলমত নির্বিশেষে ফুলেশ্বর গ্রামে মৃতের পরিবারে দেখা করেন।আগামীকাল হলদিয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে।হতভাগ্য পিতা রথীন্দ্র প্রসাদ মাইতির অভিযোগ তাঁর পুত্রকে খুন করা  হয়েছে। সামনের দরজা ভেঙে ঢুকতে হলেও পেছনের গ্ৰীলগেঠ খোলা থাকায়  এমন সন্দেহ অমূলক নয়।তিনি নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন। সদালাপি মিশুকে এই তরুণ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।পরিবারে গিয়ে সমবেদনা জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন ও।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *