
দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।। কাঁথি ও এগরা মহকুমা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কামার,কুমোর, স্বর্ণকার, কাঁসাপিতল, তন্তুবায় প্রভৃতি হস্তশিল্প বিপর্যস্ত ও কারিগররা করোনা লকডাউন জনিত কারণে কর্মহীন ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। দেশপ্রাণ ব্লকের দুরমুঠ,চাঁপাতলা, কাঁথি পৌরসভার পদ্মপুকুরিয়া,রামনগর -২ ব্লকের মৈতনা ও মান্দারপুর,কাঁথি -১ ব্লকের রানিয়া,পানিয়া প্রভৃতি এলাকায় পলিথিন ও প্লাস্টিকের একছত্র অধিপত্যে মাটির হাঁড়ি, কলসি ইত্যাদির চাহিদা তলানিতে। কাঁথি-৩ ব্লকের দইসাই সহ বিভিন্ন এলাকায় কামার শিল্প ভেন্টিলেটরে শায়িত। মুগবেড়িয়া ও অমর্ষী প্রভৃতি জায়গায় তাঁতশিল্প মন্দাগ্রস্ত। রামনগর -২ ব্লকের চন্দনপুর সহ বিভিন্ন এলাকায় কাঁসাপিতল শিল্প ধুঁকছে। স্বর্ণশিল্প চাহিদার অভাবে রুগ্ন হয়ে পড়েছে। গোদের উপর বিষফোঁড়া র মত করোনা লকডাউন ও অামফান দুর্যোগ জনিত কারণে এই ধরনের হাজার হাজার হস্তশিল্পী ও কারিগররা কাজের অভাবে অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত।

