
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। অমর্ষি-২ পঞ্চায়েতের ১৫৮ ও ১৫৯ নম্বর বুথে তৃণমূলের পঞ্চায়েত ও তৃণমূলের বুথ সভাপতি গ্রামবাসীদের চাপে আম্ফানের ঝড়ে অনুদানের প্রাপ্ত পুরো টাকা ফেরৎ দেবেন বলেছেন দাবি বিজেপির। তৃনমূলের বুথ সভাপতি কালিপদ সামন্ত ক্রমিক (১৮৮৮২), সন্তোষ খাটুয়া- তৃনমূলের বুথ সম্পাদক (ক্রমিক ১৮৮৮৩) , বুদ্ধদেব খাটুয়ার কাকা জয়প্রকাশ মাইতি- (১৮৮৮৪)তৃনমূল নেতার ভাইপো ১৮৮৮৫ পঞ্চায়েত সদস্য সুমিত্রা জানা (১৮৮৮৬)সেক আজিজুল রহমান-তৃনমুল নেতা (১৯৯৯৬) তালিকায় এদের নাম থাকায় দেবম পালের নেতৃত্বে বিজেপির পক্ষে বিক্ষোভ দেখায় এবং গ্রামবাসীদের উপস্থিতিতে উক্ত তালিকাভুক্ত লোকেদের উপস্থিত করায়,তারা টাকা ফেরৎ দেওয়ার অঙ্গীকার করেছেন বলে বিজেপির পক্ষে জানান হয়। এ বিষয়ে যে দলকে অভিযোগের কাঠগড়ায় তোলা হচ্ছে, সেই তৃণমূল দলের ব্লক সভাপতি তাপস মাঝি কে জানতে চাইলে তিনি বুদ্ধদেব খাটুয়ার বাড়ির বর্তমান ছবিটি তুলে ধরে বলেন- তৃণমূল করার অপরাধে সে পাওয়ার যোগ্য হলেও কি তাকে বঞ্চিত হতে হবে? বুদ্ধদেব খাটুয়া বাবার মৃত্যুর পর তিনি বিধবা মাকে নিয়ে মাটির ঘরে থাকেন,

