দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                              দেশপ্রাণ ব্লকের অামতলিয়া পঞ্চায়েতের ঘোড়াঘাটা হাইস্কুলে’র সাথে সংযোগকারী মূল ঢালাই রাস্তাকে রক্ষার জন্য নির্মিত পুকুরের পাশে নির্মিত পাইলন নিম্নমানের কারনে অামফান দুর্যোগের বেশকিছু অাগে সামান্য বৃষ্টিতে ভেঙে পুকুরের প‍ড়ে যায়। ঢালাই রাস্তার নীচে মাটি সরে যাওয়ায় রাস্তাটি কার্যত ঝুলে অাছে।গ্রামবাসী বিশেষ করে মহিলা, ছোট শিশু, ছাত্র -ছাত্রী, অসুস্থ রোগী’রা রাস্তা ধ্বসে পুকুরে যাওয়ার প্রহর গুনছেন।

    এলাকার বুদ্বিজীবি ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দ্রুত পাইলন মেরামতি করে ঘোড়াঘাটা বাজার ও হাইস্কুলে সংযোগকারী গ্রামে যাওয়ার মূল ঢালাই রাস্তাটি রক্ষা করার জন্য দেশপ্রাণ ব্লকের বিডিও মনোজ মল্লিক কে স্মারকলিপি প্রদান করেছেন। জানা গেছে উক্ত পাইলনটি নির্মাণের জন্য ৭৯,০০০ টাকা বরাদ্দ হয়েছিল। ঠিকাদার নিম্নমানের কাজ করার জন্য এই বিপত্তি বলে গ্রামবাসীদের অভিযোগ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *