প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম।।                               কাঁথি পোস্ট অফিস মোড়ে সি আই টি ইউ, এ আই টি ইউ সি,টি ইউ সি সি প্রভৃতি বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও জাতীয় কংগ্রেসের আই এন টি ইউ সি শ্রমিক সংগঠন সহ ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটি সমূহের সম্মিলিত মঞ্চের আহ্বানে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতি সমূহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচী আয়োজিত হয় শুক্রবার। কর্মসূচীর নেতৃত্বে প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জী, প্রনব পণ্ডা, তাপস মিশ্র, এঅাইটিইউসি নেতা উত্তম প্রধান, স্বপন পণ্ডা, অাইএনটিইউসি নেতা প্রদীপ পানিগ্রাহী, সুনীল মন্ডল, টি ইউ সি সি নেতা সেক হোসেন অালি, বারো জুলাই কমিটির নেতা দীপক প্রধান, রাজা মাধাই, পেনশনার্স সমিতির লক্ষীকান্ত জানা, ব্যাঙ্ক এমপ্লয়ীজ ফেডারেশনের নেতা কমল তোলা, মহিলা নেত্রী ভবানী বেরা প্রমুখ। নেতৃত্ব গণ বক্তব্যে কেন্দ্রীয় সরকারের রেল,কয়লাখনি সহ সরকারী সম্পদকে বিক্রি করা, শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ বিরেধী কালাকানুন বাতিল করা, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি, সহ অামফান দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান নিয়ে দলবাজি, স্বজন পোষণ ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। বলেন কেন্দ্রীয় সরকার শ্রমিক, কৃষক,মেহনতী মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি ও অপশাসন সমস্ত সীমা অতিক্রম করেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বাম, কংগ্রেস সহ গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির সম্মিলিত জোটের সম্মিলিত অান্দোলন জোরদার করার আহ্বান জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *