গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।                                                    ৪ঠা জুলাই শনিবার দীঘার খাদাল গোবরা শিব মন্দির সংলগ্ন মাঠে আম্ফানে ক্ষতিগ্রস্ত এবংলকডাউন পরিস্থিতিতে কর্মহীনদের ত্রাণ বিতরণ হয়। কলিকাতার স্মাইল ফাউন্ডেশনর সহযোগিতায় এবং খেজুরী সর্বোদয় সংঘের ব্যবস্থাপনায় পরিচালিত এই শিবিরের উদ্বোধন করেন পদিমা-২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস।

    উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, পঞ্চায়েত সদস্য দীপঙ্কর গুঁই এবং সমাজসেবী সুনির্মল প্রধান। খাদাল গোবরা, গোবিন্দ বসান, জগদীশপুর, দহদয়া,দত্তপুর ও গদাধরপুর প্রভৃতি গ্রামের ১০০ জনের হাতে ত্রান তুলে দেওয়া হয়। ছিলেন সর্বোদয় সংঘের পক্ষে অনুতোষ সাউ, গৌতম পন্ডা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন সংঘ সম্পাদক সুব্রত মাইতি। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান নিমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *