প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম।                           ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)দেশপ্রাণ লোকাল কমিটির উদ্যোগে মুকুন্দপুরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় শনিবার।

    বেকার যুবক যুবতী দের কাজ অথবা ৬০০০ টাকা বেকার ভাতা, পরিযায়ী শ্রমিক দের কাজ,আমফান দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও দলবাজীৎ বন্ধ করা,বন্ধ কলকারখানা খোলা,পেট্রোল ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি প্রত্যাহার,রেল সহ দেশের সম্পদ বিক্রি করা প্রভৃতি দাবিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচি তে নেতৃত্ব দেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সভাপতি তাপস মিশ্র,যুব নেতা দিলীপ চন্দ,বাপ্পা খুঁটিয়া,সৌমেন পাল ,সেলিম ইউসুফ,আনন্দ শীট,আনন্দ পাত্র,পিন্টু দত্ত প্রমুখ। এই কর্মসূচীকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন যুব নেতা বর্তমান গণ আন্দোলনের নেতৃত্ব সঞ্জিত রঞ্জন দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *