গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                শনিবার ৪জুন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় এগরা, রামনগর ওদীঘা থানা ও এগরা ট্রাফিক পুলিসের উদ্যোগে পথ দুর্ঘটনা এড়াতে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ স্লোগানকে সামনে রেখে পদযাত্রার আয়োজন হয়। এগরা থানা থেকে এই পদযাত্রা শুরু হয়ে এগরা শহর পরিভ্রমণ করে থানায় শেষ হয়।

    এদিন পদযাত্রার পাশাপাশি পথচলতি মানুষ,মোটর বাইক চালক ও অন্যান্য গাড়ির চালকদের করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মাস্ক তুলে দেওয়া হয়‌ প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করা, দোকানে জিনিসপত্র কেনাতে সচেতন করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী,এগরার ট্রাফিক সার্জেন্ট প্রদীপ মজুমদার প্রমুখ। রামনগর থানার ওসি সৌরভ চিন্না,সেকেন্ড অফিসার শরিফ আলি খান, ট্রাফিক অফিসার দিব্যেন্দু মিশ্রসহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারগণ অংশগ্রহণ করেন। ট্রাফিক পুলিশের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। দীঘায় শিবালয় মোড় থেকে মেরিন একুরিয়াম হয়ে র‍্যালি থানায় ফিরে আসে। ওসি কৃষ্ণেন্দু প্রধান ও পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।দীঘা শিবালয় রোড টিভি স্ক্রীনের মাধ্যমে মানুষকে দুর্ঘটনার প্রবাহ তুলে ধরে সচেতন করানো হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *