গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                                 ভারত চীন  সীমান্তের  লাদাখের গালওয়ানে ২০শহীদ ভারতীয় বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ্যে ক্লাব ওয়েসিসের ব্যাবস্থাপনায় দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া পঞ্চায়েতের মুকুন্দপুর বাজার সংলগ্ন চৌধুরীবাড় গ্রামের “এ টু জেড” নার্সারি স্কুলে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় শনিবার।

    রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক ও উপহার তুলে সম্মানিত করার মধ্য দিয়েই উৎসবের শুভ উদ্বোধন করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা ও বি ডিও মনোজ মল্লিক। সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েসিসের সান্ধ্য সমীর দাস মহাপাত্র, নিলম রায়, অজয় খান্ডা, প্রভাত সমীর দাস মহাপাত্র, সুধীর প্রতি, সুমন মাইতি, সুখেন্দু পন্ডা প্রমুখ। কাঁথি ব্লাড ব্যাংক ৭৭ জনের রক্ত সংগ্রহ করেন যার অধিকাংশ মহিলা।

      আয়োজক সংস্থার সভাপতি প্রীতিরঞ্জন মাইতি জানান আগামী দিনে স্বনির্ভরতার লক্ষ্যে বিনা খরচে হস্তশিল্পের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে। আগামী১১ ই জুলাই কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অনুরূপ শিবিরের কথা বলা হয়। উদ্বোধক শ্রী জানা তাঁর বক্তব্যে রক্তদানের মতো মহৎ কাজে যুবসমাজকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি সর্বোত সহযোগিতার আশ্বাস দেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *