গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। শনিবার কাঁথি -৩এর কানাই দীঘি অঞ্চল তৃণমূলের উদ্যোগে ভারত চীন সীমান্তে চীন সেনাদের হাতে নিহত ভারতীয় বীর শহীদের শ্রদ্ধা ও তাদের পরিবারকে সমবেদনা জানাতে মৌনমিছিল ও শহীদবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। কর্মসূচীতে উপস্থিত কাথি -৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ ,দলের মহিলা সভানেত্রী তথা কর্মাধক্ষ্য মিতারানী সাউ, যুব তৃণমূলের গৌরীশংকর মিশ্র, পঞ্চায়েত সমিতির কর্ম্যাধক্ষ অমৃতাংশু প্রধান, সদস্যা তৃষিতা রানা ,যুব কার্যকরী সভাপতি অর্পণ রানা,প্রধান দিপান্বিতা ওঝা, অঞ্চল যুব সভাপতি চন্দন জানা ,সঞ্চালক সম্ভুরাম পাত্র, সিদ্ধার্থশঙ্কর পন্ডা,শ্রীপতি মাঝি প্রমুখ।প্রায় ৪ শতাধিক কর্মী সমর্থক মৌনমিছিলে অংশগ্রহণ করে নাচিন্দা বাজার পরিক্রমা শেষে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় ।,বক্তারা যুব সমাজকে আরও বেশী করে জনহিতকর কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।