গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়ন এর ডাইরেক্টর তথা এগরা মহকুমা সমবায় সেশের সভাপতি গোলকোশ নন্দ গোস্বামী, ইউনিয়নের ডাইরেক্টর বিকাশ বেজ, ডাইরেক্টর রীনা দাস, বলাগেড়িয়া ব্যাঙ্কের সহ-সভাপতি সত্যজিৎ ধাড়া, শিক্ষা নির্দেশক শুভাশীষ দাশ, সুপারভাইজার পূর্ণেন্দু বিশ্বাস, কাঁথি মহকুমা সমবায় সেলের সভাপতি এরশাদ আলী প্রমুখ। করোনার কারণে আজকের আয়োজন ছিল সংক্ষিপ্ত। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সমবায় দিবস উদযাপনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ইউনিয়ন সচিব বিবেকানন্দ পয়ড়্যা।শনিবার সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি জুলাই মাসের প্রথম শনিবার কাঁথি সমবায় ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক সমবায় দিবস হয়। সকাল ১১ টায় ইউনিয়ন প্রাঙ্গণে সমবায়ের সাতরাঙ্গা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাঁথি কো-অপারেটিভ ইউনিয়নের সহ-সভাপতি তথা এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। একই সঙ্গে বিশ্বের সমবায় আন্দোলনের জনক রবার্ট ওয়েনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সম্পাদক হরিসাধন দাস অধিকারী। এবছর সমবায় দিবসের মূল থীম “কোপারেটিভস ফর ক্লাইমেট অ্যাকশন”।এ বিষয়ে সমবায় প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকা সম্পর্কে আলোচনা করেন বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি বিধায়ক সমরেশ দাস।