গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। Wipro সহযোগিতায় এবং SEEDS ও কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে কোলকাতার ৫৩ নং ও ১১১ নং ওয়ার্ডের ৫০০০ পরিবারের হাতে একমাসের খাদ্য ও স্বাস্থ্য সামগ্ৰী বিতরণ হয়। কোভিড ১৯ মহামারীর কারণে কয়েক মাস কোলকাতা সহ সারা রাজ্য জুড়ে লক ডাউন ঘোষণার ফলে জনজীবন বিপর্যস্ত।
কোলকাতা শহরে বেশকিছু মানুষ ফেরিওয়ালা, পরিযায়ী শ্রমিক, স্ট্রিট ভেন্ডার, খালাসী, রিক্সা চালক, কুলি, বাবুর বাড়ির কাজ করেন, কেউ কেউ কারখানায় ঠিকাশ্রমিকের কাজে যুক্ত। প্রচুর শ্রমজীবী মানুষ কোভিড ১৯ সংক্রমণের জন্য কাজ হারিয়ে বাড়িতে। নিঃস্ব অসহায় পরিযায়ী শ্রমিক ও প্রতিবন্ধী এবং সহায় সম্বল হীনা ৫০০০ টি পরিবারকে চাল, আটা, ডাল, সরিষা তেল, ছাতু, বিস্কুট, সোয়াবিন, ডিটারজেন্ট, সাবান, হ্যান্ড ওয়াশ, মাস্ক, ইত্যাদি সামগ্রী , তুলে দেওয়া হয়।খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা, seeds- এর প্রতিনিধি কমল ত্রিপাঠী প্রমুখ।
কাজলা সম্পাদক শ্রী পন্ডা বলেন করোনা সংক্রমণের ফলে কোলকাতা পৌরণিগমের বহু মানুষ অসহায়। তাদের রুটি রোজগার বন্ধ,এই পরিস্থিতিতে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারার জন্য Wipro ও SEEDS কে ধন্যবাদ জানান। এবং খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫৩ ও ১১১ নং ওয়ার্ডের কাউন্সিলর, স্বেচ্ছাসেবী ও কর্মচারীকে ধন্যবাদ জানান।
