দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।

কাঁথি -১এর রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েতের তেঁতুলমুড়িতে অাম্ফান প্রাপকদের তালিকায় পাকাবাড়ীর মালিক সুযোগ পাওয়ায় অসন্তোষ সর্বত্র।ক্ষতিগ্রস্থ বাড়ী মেরামতির জন্য সরকারী অনুদান প্রাপকদের তালিকায় দলবাজি, দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ জেলা সহ রাজ্য উত্তাল।সেই বিক্ষোভের আঁচ পড়ল কাঁথি -১এর রাইপুর অঞ্চলের তেঁতুলমুড়ি,কাঁথি পৌরশহরের খড়কি, আঠিলাগড়িতেও। তেঁতুলমুড়িতে অাম্ফান অনুদান প্রাপক তালিকায় পাকাবাড়ীর মালিক অশোক প্রধান,মনোরঞ্জন গিরি,গণেশ প্রধান,মুকুল কামিলা,চঞ্চলা পাল,হৃষীকেশ পাল,চিত্তরঞ্জন হোতা প্রমুখ রয়েছেন দাবি বিক্ষোভ কারিদের।

    বিক্ষোভ কারিরা তেঁতুলমুড়ি গ্রামের অনুদান প্রাপক পাকাবাড়ীর মালিক গণেশ প্রধানের বাড়ীর সামনে টাকা ফেরতের দাবীতে বিক্ষোভও দেখিয়ে ধর্নায় বসে।  কাঁথি শহরের  আঠিলাগড়ির বিক্ষোভে যুবনেতা ইমরান আলি খানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করে ।
      পরে পুলিশ ও জেলা পরিষদ সদস্য উত্তম বারিকের আশ্বাসে অবরোধ উঠে যায়। উত্তম বাবু বলেন  প্রথম পর্যায়ে আবেদনকারীর তুলনায় টাকা কম আশায় সবাইকে দেওয়া যায় না পরবর্তীকালে আবেদনের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে  অবশ‍্য‍ই  বিবেচনা করা হবে।  এই আশ্বাসে অবরোধ উঠে যায় । এই প্রসঙ্গে  ইমরান আলি জানান  যারা   আন্দোলন করছেন  তার দেওর, জা, সতীন, বৌমা সবাই পেয়েছেন‌। আর আবেদনের ভিত্তিতে তদন্তের পর তাদের এ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমাকে দোষারোপ অমূলক।তবে সবাই আমার প্রতিবেশি।

      অপরদিকে বিরোধী শিবিরের সিপিঅাইএম দলের প্রতিক্রিয়া অামফানে দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র। এটা শাসকদলের শেষের শুরু। বিজেপি দলের প্রতিক্রিয়া রাজ‍্যজুড়ে দলটি স্বজন পোষণ ও দূর্ণীতিতে ডুবে। এদের সীমাহীন দূর্ণীতিতে বিক্ষোভ গলি থেকে রাজপথ,আমাদের অভিযোগ যে সঠিক তা শাসক দলের ভেতরের মানুষও বুঝেছে, মানুষেরগণ বিক্ষোভ কোন রাজনৈতিক দলের মুখাপেক্ষী নয়। শাসকের বঞ্চনার টের পাবে ২০২১এ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *