গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                 রাজ্যে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী এবং মেয়েদের প্রথম ভবানীচক হাই স্কুলের দেবস্মিতা মহাপাত্র তার প্রাপ্ত নম্বর(৬৯০)। দেবস্মিতার বিষয়ভিত্তিক নম্বর বাংলা-৯৯ ইংরেজী ৯৯ ম্যাথমেটিক্স ১০০ ফিজিক্যাল সাইন্স-৯৮ লাইফ সাইন্স -৯৮ইতিহাস৯৭- ভূগোল-৯৯।

    বাবা বনমালীচট্টা হাইস্কুলের ভূগোলের কৃতি শিক্ষক দেবাশীষ মহাপাত্র ও মা ভবানীচক হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা স্বপ্না মহাপাত্র।  বিদ‍্যালয়ে রাজ‍্যে ছাত্রীদের প্রথমা এবং সহকর্মীর  মেয়ে  দেবস্মিতাকে প্রথম শুভেচ্ছা জানান ভবানীচক হাইস্কুলের  প্রধান শিক্ষক শিক্ষারত্ন ড:পুরঞ্জন দাস। সহকর্মীর মেয়ে দেবস্মিতাকে এরপর সম্বর্ধিত করেন বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। দীর্ঘদিনের সহকর্মী দেবাশীষ মহাপাত্র, ছাত্রী দেবস্মিতা মহাপাত্রের সাথে একই ফ্রেমে ছবিও তোলেন। কার্যত মেধাতালিকায়  রাজ্যের  নজর কেড়েছে  বরাবরের মতো  এবারেও পূর্ব মেদিনীপুর । মেধাতালিক ১০ জনের মধ্যে  এগরা মহাকুমা  ছিনিয়ে নিয়েছে  ৬টি স্থান। প্রথম তিনের মধ্যে নিজেকে তুলে ধরে দেবস্মিতা  জেলা ও এগরা মহাকুমার শীর্ষে নতুন পালক সংযোজিত করল। শিক্ষারত্ন সম্মাননা পেয়ে বিদ্যালয়’কে রাজ্যের নজরে এনেছিলেন কৃতি প্রধান শিক্ষক ড:পুরঞ্জনবাবু। বিদ্যালয়ের  কৃতিগৌরব তালিকা রয়েছেন এলাকার দুই ভূমিপুত্র । একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ শিশির অধিকারী, অপরজন  সমবায় আন্দোলনের এক যুগান্তকারী নাম  বিধায়ক সমরেশ দাস ।ইনারাও দেবস্মিতা’রএই কৃতিত্বে শুভেচ্ছা জানান ,তার দীর্ঘ জীবন ও উচ্চ সাফল্য কামনা করেন ।এই কৃতি ছাত্রী’কে  অভিনন্দন জানান  “এগরা মহাকুমা বইমেলা ” ও এগরা প্রেসক্লাবের সম্পাদক গৌরীশংকর মহাপাত্র  ও  সভাপতি  শিক্ষারত্ন বীরকুমার শী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *