গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর পঁচেট পঞ্চায়েতের খড়ুই বাজার উপ -স্বাস্থ্য কেন্দ্রে শৌচালয়ের উদ্বোধন হয় বুধবার।বিধায়ক তহবিলের ৩লক্ষ ২০হাজার টাকা ব্যায়ে নির্মিত শৌচালয়ের উদ্বোধক রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর,সঙ্গে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস। ছিলেন উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম সুপ্রভা মহান্তি ,সেকেন্ড এ এন এম,খড়াই এস কে ইউ এস এর সহ-সভাপতি মইনুদ্দিন মল্লিক , দেশপ্রাণ যুব সংঘের সম্পাদক সুবীর মহাপাত্র, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক খগেন্দ্রনাথ দাস প্রমুখ। স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এসকেএস এর সম্পাদক তথা ব্লক সমবায় সেলের সভাপতি দুর্গাপুর পাহাড়ী।

