প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেক্স : মেদিনীপুর পূর্ব পশ্চিম । এবারের মাধ্যমিকে বিদুরপুর বিদ্যানিকেতন থেকে সর্বোচ্চ ৬৬৪ নম্বর প্রাপ্ত দীপক শাসমল।দীপকের বাড়ি বাথুয়াড়ি পঞ্চায়েতর অন্তর্গত পিরিচখাঁবাড় গ্রামে। বাবা প্রান্তিক আইসক্রিম বিক্রেতা বীরেন শাসমল।
বরাবরের মেধাবী দীপক কোনো টিউশন ছাড়াই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাহচর্যে এই ফললাভ করায় সকলে উচ্ছ্বসিত। মেধাবী দীপকের স্বপ্ন ডাক্তার হয়ে সমাজ সেবা করা। দীপকের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলা -৯১,ইংরেজি -৯২,ম্যাথেমেটিক্স-৯৭, ফিজিক্যাল সাইন্স-৯৪,লাইফ সাইন্স-৯৮,হিস্ট্রি-৯৫, জিওগ্রাফি-৯৭, সর্বমোট-৬৬৪, তার বিশ্বাস সকলের সহযোগিতা তার চলার পথে পাথেয় হয়ে থাকবে।