দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                            দারিদ্র্যকে জয় করে অধ‍্যবশায়কে পুঞ্জি করে এবার মাধ্যমিক-২০পরীক্ষায় ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের সের রাজকুমার মণ্ডল। সে ৬৬৬ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবছর স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপক সে।

    রাজকুমারের বাবা গৌতম মণ্ডল পেশায় ক্ষেতমজুর। মা সোনালী দেবী গৃহবধূ। অভাব-অনটনের সংসারে ট্যুইশন পাওয়ার সুযোগ টুকু ঘটেনি রাজকুমারের।বনমালীচট্টা হাইস্কুলে ৫ম শ্রেণী থেকে পড়ে অাসছে।স্কুলের শিক্ষকদের সহযোগিতা ও পরামর্শে তার এগিয়ে চলা।তার বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বরঃ বাংলা-৯১,ইংরেজি ৮৭,গণিত ১০০,ভৌত বিজ্ঞান ৯৮,জীবন বিজ্ঞান ৯৮,ইতিহাস ৯৬,ভূগোল ৯৬,মোট প্রাপ্ত নম্বর ৬৬৬।বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন রাজকুমারের উচ্চশিক্ষায় সহৃদয় মানুষদের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *