গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর সাউথখণ্ড পঞ্চায়েতের ভৈরবদাঁড়ি “জীবনদীপ” ক্লাবের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার।


গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর সাউথখণ্ড পঞ্চায়েতের ভৈরবদাঁড়ি “জীবনদীপ” ক্লাবের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার। রক্তদাতাদের হাতে করোনা সংক্রমণ প্রতিরোধে একটি করে লেবু গাছের চারা তূলে রক্তদাতাদের উৎসাহিত করে এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তা দিয়ে শিবিরের উদ্বোধন করেন সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ। ছিলেন পটাশপুর-২এর বিডিও মধুবালা নন্দী, প্রতাপদীঘি রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শক্তিপদ গিরি ,স্থানীয় পঞ্চায়েত সদস্যা বকুল বাগ, গ্রামমঙ্গল গুচ্ছ সমিতির সম্পাদক অশোক বাএড় ও সহ-সভাপতি পীযূষ কান্তি নন্দী ,সুকুমার সাহু প্রমুখ।
এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক ৬০জনের রক্ত সংগ্রহ করে। সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক গৌরগোপাল গিরি। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি।
