গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম।অাজ পূর্ব মেদিনীপুর

    জেলার কাঁথি শহরের ১ নং ওয়ার্ডের উত্তর দারুয়া মৌজার ক্ষেতমজুর পরিবারের মেয়ে তথা কাঁথি মুসলিম গার্লসের ছাত্রী সালিনা খাতুন( ৬১৮),
      ৪নং ওয়ার্ডের হরিপুর মৌজার পথ দুর্ঘটনায় পঙ্গু শ্রমিক পরিবারের মেয়ে তথা কাঁথি হিন্দু গার্লস হাইস্কুলে র ছাত্রী ইসমাতারা খাতুন (৬১৭),

        সহ ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপক শেখ ইয়াসির হোসেন (৬৫৬) ও অাইসিএস ই দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর প্রাপক শেখ জাহির হোসেন কে সম্বর্ধনা প্রদান করা হয়। সেই সাথে মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্হান অধিকারিণী দেবস্মিতা মহাপাত্র কে ও সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, তেহেরান হোসেন, অাসপাক অালি খাঁন, তাপস মিশ্র, অর্জুন মণ্ডল, অাসগর অালি, সেক মসি উদ্দিন প্রমুখ।

        বনমালীচট্টা হাইস্কুলে’র প্রাক্তন প্রধান শিক্ষক এদিন কাঁথি-৩ দেবেন্দ্র পঞ্চায়েতের মুড়িসাই বিদ্যাসাগর

          হাইস্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপক তথা মৎস্যজীবি পরিবারের সন্তান শুভদীপ মেইকাপ (৬৭০) কে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রাক্তন প্রধান শিক্ষক জনাব হোসেন শ্রমিক, দিনমজুর ও মৎস্যজীবি পরিবারের ছাত্র -ছাত্রী দের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহানুভব ব্যক্তিবর্গকে সাহায্য ও সহযোগিতা অাবেদন জানান।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *