গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।       দশম শ্রেণীর তৃতীয় ব্যাচে সি বি এস ইর পাঠ‍্যক্রমে পরীক্ষায় কাঁথির মাউন্ট লিটেরা জী স্কুল এবার ও নজর কাড়ল। বিদ্যালয়ের দশম শ্রেণীর ফলাফলে সাফল্য এসেছে রীতিমতো। বিদ্যালয়ের ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

    বিদ‍্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শঙ্খশুভ্র রাউৎ বেঙ্গলী, ম্যাথমেটিক্স এবং সোসিওলজিতে ১০০নম্বর সহ মোট ৯৮-৬ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে।
      বেঙ্গলীতে ১০০ নম্বর সহ ৯৭-৬শতাংশ নম্বর পেয়ে সুনন্দন পাহাড়ী বিদ্যালয়ে দ্বিতীয়।
        আই টি বিষয়ে১০০ ও ৯৬-৪ শতাংশ নম্বর পেয়ে সৃজন মাইতি বিদ‍্যালয়ে তৃতীয় হয়েছে।

          সাইন্সে ৯৭ ও  ৯৬-৪  শতাংশ নম্বর নিয়ে বিদ‍্যালয়ে যুগ্ম তৃতীয় অর্কজ্যোতি  দাস ।
            ৯২-৮শতাংশ নম্বর পেয়ে ছাত্রীদের প্রথম ও  বিদ্যালয়ে চতুর্থ স্থানে প্রমেয়া শাসমল।বিদ্যালয়ের ৭ ছাত্র ছাত্রী ৯০ শতাংশের ঊর্ধ্বে,গড় ফলাফল৭২%।
              অধ‍্যক্ষ যোগেশ মাহেশ্বরী সমস্ত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন, বিদ্যালয়ের চেয়ারম্যান চিন্তামণি মন্ডল ছাত্র-ছাত্রীদের প্রশংসনীয় ফলাফলে গর্বিত ও আনন্দিত। তিনি দশম শ্রেণির সকল শিক্ষার্থীকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যাতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় তার আগাম শুভকামনা জানান। বিদ্যালয়ের সকলে দশম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবকদের অভিনন্দন জানান।

                Share

                Leave a Reply

                Your email address will not be published. Required fields are marked *