গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। ১৬ইজুন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহায়তায় গ্রামীণ সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে রামনগর-১এর সাদিকপুর সানরাইজ ক্লাবের পরিচালনায় “সানরাইজ ড্যান্স এন্ড কালচারাল একাডেমী”র প্রতিষ্ঠা হয় বৃহস্পতিবার।

    ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে একাডেমীর উদ্বোধন করেন তরুণ শিক্ষক ও সমাজসেবী অভিষেক মাইতি। উপস্থিত ছিলেন হলদিয়া-২ পঞ্চায়েত প্রধান সেক রমিন মহম্মদ ,গোবরা হাইস্কুলের শিক্ষক আদিত্যদেব রানা,প্রমোতোষ ঘোড়াই, অরিজিৎ দাস,প্রীতীশ সী,সেক মাসুদ প্রমুখ।

      ক্লাব সভাপতি গৌরীশংকর কামিলা উদ্বোধন পর্বে পৌরোহিত‍্য করেন। সম্পাদক কানাইলাল সাউ জানান পরিবহন মন্ত্রী বিগত দিনেও ক্লাবে সাহায্যের হাত বাড়িয়েছেন।লকডাউনে এলাকায় ত্রান সামগ্রী থেকে শুরু করে আম্ফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *