প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম।                  সিপিঅাইএম কাঁথি এরিয়া কমিটির অাওতাধীন দারুয়া ব্রাঞ্চ কমিটির অাহ্বানে ১৬ইজুলাই বৃহস্পতিবার কাঁথি শহরের ১,২,৩,৪ প্রভৃতি ওয়ার্ড সমূহের পরিযায়ী শ্রমিকদের তালিকা ও বিশদ তথ্যাবলী কাঁথির মহকুমাশাসক দপ্তরে জমা দেয়।সেই সাথে পরিযায়ী ও কর্মহীন শ্রমিকদের মাসোহারা ৭৫০০ টাকা ও পর্যাপ্ত খাদ্য সামগ্রী প্রদান সহ করোনা চিকিৎসার পরিকাঠামো বাড়ানো ইত্যাদি দাবীসমূহের ভিত্তিতে স্মারকলিপি প্রদান করে।

    কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিঅাইএম এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, তেহেরান হোসেন, অাসপাক অালি খাঁন, সেক মসি উদ্দিন, অাসগর অালি,অালি রেজা,সেক সাত্তার প্রমুখ। সিপিঅাইএম নেতৃত্ব থেকে জানান হয় পরিযায়ী শ্রমিকরা লকডাউন জনিত পরিস্থিতিতে সবথেকে অবহেলিত। তাঁদের পূর্নাঙ্গ তালিকা অাজও সরকারি ভাবে প্রস্তুত হয়নি স্বাভাবিক ভাবে অনেক পরিযায়ী শ্রমিকরা সরকারীভাবে নাম নথিভূক্ত না হওয়ায় সরকারী অনুদান ও অন্যান্য সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে।সরকারের নীরবতা বেদনার কারন বলে অভিহিত করেন নেতৃত্ব।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *