
দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর : বলগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তথা এগরার বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত। পরিবারের সদস্যদের সঙ্গে বিধায়ক লালারস পরীক্ষা করেছিলেন, শনিবার বিধায়কের পজেটিভ রিপোর্ট হলেও পরিবারের অন্যান্যদের রির্পোট নেগেটিভ। এর আগে রাজ্যের ৪ বিধায়ক আক্রান্ত হয়েছিলেন, পরে বিধায়ক তমোনাস ঘোষ ছাড়া বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তোরাপ হোসেন মন্ডল সকলেই সুস্থ্য হয়ে ওঠেন। ইনি রাজ্যের ৫ম তম বিধায়ক যিনি করোনা আক্রান্ত হলেন। তাঁকে পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তেমন কোনো উপসর্গ না থাকায় পরিবারের পক্ষে দ্রুত দ্বিতীয় রিপোর্ট করানো চেষ্টা হচ্ছে। বিকেল থেকেই অনুগামীদের মধ্যে উৎকণ্ঠার পারদ চড়তে থাকে । তাদের বক্তব্য সমরেশবাবু লকডাউন পিরিয়ডে এগরা বিধানসভাসহ কাঁথি এলাকার গরিব মানুষের ত্রাণসামগ্রী বিতরণ নিজে হাতে করেছেন ।যেখানে যেভাবে দলীয় কর্মীরা ডেকেছেন তিনি পৌঁছেছেন ।ফলে তারই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়তে থাকে কর্মীদের মধ্যে এদিকে প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রস্ত না হওয়ার পরামর্শ দেন। এদিকে দিন দিন সংক্রমনের হার গুণোত্তর ভাবে এগরা ও কাঁথিসহ রাজ্যে বাড়ায় সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে করোনা নিয়ে কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। দীঘা এক বস্ত্র ব্যবসায়ীর করো না ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য নেহেরু মার্কেট বন্ধ রাখার ঘোষণা করে ।এদিকে কার্ড ব্যাংকের এক কর্মচারী পজিটিভ রিপোর্ট আশায় কার্ড ব্যাংক এর হেড অফিস সহ ২৩শে জুলাই পর্যন্ত সমস্ত শাখা বন্ধ রাখার ঘোষণা কর্তৃপক্ষের। সংক্রমনের থাওয়ায় দীঘার হাল বেহাল অবস্থা।
