গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                              মঙ্গলবার বালিঘাই এরিয়া কমিটির পক্ষে দোবাঁধি ইউনিটের উদ‍্যোগে মহামারি করোনা সচেতনতা ও পথচলতি প্রায় ১৫০ মানুষকে মাক্স, হ‍্যান্ড স‍্যানিটাইজার, সাবান প্রভৃতি স্বাস্থ্য কিট বিতরণ হয়। করোনা সংক্রমণ হলে কি কি উপসর্গ মানুষের মধ্যে দেখাদেয় তা তুলে ধরে এর প্রতিবিধানে আমাদের করনীয় কি তা সবিশেষ বক্তব্যে তুলে ধরা হয়। স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা, আক্রান্ত পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া, নিয়মিত ফোনে বা এসএমএস এর মাধ্যমে আক্রান্তের পরিবারে খবরা খবর নিয়ে মানসিক সাপোর্ট দেওয়া, যেকোনো সামাজিক বিরম্বনা থেকে তাদের রক্ষা করা, কখনো আক্রান্ত পরিবারকে বাঁকা চোখে না দেখা, ওই পরিবারের খাবার বা অন্য কিছু পৌঁছে দিতে আসা ব্যক্তি যাতে কোনভাবে বাধার সম্মুখীন না হয় তার ব্যবস্থা করা, বাড়ি অথবা পাড়া থেকে কোনভাবে তাকে উৎখাত করার চেষ্টা বা বয়কটের অবস্থা তৈরী হলে তার বিরোধিতা করা, কারণ কাল আপনার কি হবে আজ আপনি তা জানেন না, ভাবতে হবে আমাদের লড়াই রোগীর সঙ্গে নয় রোগের সঙ্গে।এই ভাবনায় আমাদের ভাবিত হতে হবে। সারাদিন এরিয়া কমিটির পক্ষে দেশবন্ধু, বিবেকানন্দ ও মঞ্জুশ্রী পঞ্চায়েত এলাকায় সচেতনতা মূলক প্রচার হয়।

    বৈকালিক দোবাঁধি পথসভায় জেলা কমিটির সদস্য কৃষ্ণপদ মাইতি তার বক্তব্যে বলেন রাজ‍্য কমিটির নির্দেশে ১৮ ও ১৯শে জুলাই রাজ‍্যজুড়ে এই কর্মসূচি,সেই নির্দেশ মেনে আমাদের আজকের এই কর্মসূচি। ছিলেন এরিয়া কমিটির সদস্য কেনারাম সাউ, নাসের হোসেন বেগ, জ‍্যোতি সামন্ত,প্রনবেশ রায়,মানস আচার্য্য প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *