
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রাজ্যজুড়ে করোনা সংক্রমন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। মঙ্গলবার বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ধাড়ার সংক্রমনের খবর আসে। তবে তার সংক্রমণ অল্প হওয়ায় এবং কোন বাহ্যিক লক্ষণ না থাকায় তাকে চন্ডিপুরে অবজারভেশনে রাখা হয়েছে। তবে সেখানে এত বেশি সংখ্যক পেসেন্ট পার্টির কমন ব্যবস্থাপনা বাড়তি উদ্বেগ রয়েছে সংক্রমণ পরিবার গুলির।সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয় এদিন আক্রান্তের সংখ্যা২২৮২জন। সব মিলিয়ে এপর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৪,৭৬৯ জন।গত২৪ ঘন্টায় মৃত্যু ৩৬জনের। এখন পর্যন্ত মোট মৃতে সংখ্যা ১,১৪৮জন।বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যানএগরার বিধায়ক সমরেশ দাস এখন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন, মঙ্গলবার পর্যন্ত তার শারীরিক অবস্থা ভাল, প্রতি মহূর্ত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী খোঁজখবর রাখছেন বলে জানা গেছে। সকালে ছেলে পার্থ সারথী দাসের সঙ্গে বিধায়ক ও চিকিৎসকের কথা হয়েছে, পার্থবাবু বলেন চিকিৎসক তাঁকে জানিয়েছেন সমস্ত প্যরামিটার ঠিক আছে এবং ভয়ের কিছু নেই বলে আশস্ত করেন।এদিকে দলের জেলা যুব কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অনুগামীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। দলে বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে অংশ নেওয়া যুবনেতা স্বপন পাএ, দেশবন্ধু পঞ্চায়েতের উপ প্রধান আলোক মহাপাত্র, সনজিৎ পাত্র, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না, সুদীপ জিৎ, সত্যজিৎ চক্রবর্তী, বরিদা পঞ্চায়েতের উপ প্রধান শান্তনু নায়ক, দলের এগরা-১এর প্রাক্তন সভাপতি সিদ্ধেশ্বর বেরা,উত্তম দাসদের সোয়াব টেস্ট করান। সোমবার তাদের সবার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান দলের জেলা যুব সহ সভাপতি সন্দীপ পাত্র। এই সংবাদে অনুগামী মহলে সস্ত্বির নিঃশ্বাস।। এদিকে বুধবার পর্যন্ত বলাগেড়িয়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ সমস্ত শাখায় ছুটি ঘোষণা করেছেন।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যে মোট ৭,১৬,৩৬৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে, যার মধ্যে সোমবারই১৩,০৮১ জনের। এখনো পর্যন্ত রাজ্যে ২৬৪১৮জন চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন।এর মধ্যে গত ২৪ঘণ্টায় সুস্থ্য হয়ে উঠেছেন১৫৩৫ জন। সুস্থ্যতার হারদাঁড়িয়েছে৫৯-১%,রবিবার যা ছিল ৫৮-৫৬% শতাংশ। গোষ্ঠী সংক্রমণএ রাজ্যে শুরু হয়েছে গতকাল রাজ্যের স্বরাষ্ট্রসচিব স্বীকার করেছেন এবং তা প্রতিরোধের পদক্ষেপ নিতে শুরু করেছেন।
