
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। । এগরা-১পঞ্চায়েত সমিতির সহযোগিতায় তার মিটিং হলেএলাকার ৬০জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে গ্ৰামমঙ্গল গুচ্ছ সমিতির ব্যবস্থাপনায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের উদ্যোগে বাংলা আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের রাজমিস্ত্রি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সোমবার। ভিন রাজ্যে কর্মচূত শ্রমিকরা যাতে পুনরায় কাছে যুক্ত হয়ে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতে পারে এই দৃষ্টিভঙ্গি কে সামনে রেখে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের আধুনিক প্রযুক্তিকে সামনে রেখে নির্মাণ শ্রমিকরা নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারে তারই এই প্রশিক্ষণ।

