গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।                                                 পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার মোহনপুর বাজারে ব্লকতৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ ডাকে কেন্দ্র বিরোধী ধিক্কার সভা অনুষ্ঠিত হয় ৩০শে জুলাই সোমবার।পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভারতীয় রেলের মত সম্পদগুলি বেসরকারিকরণ, কেন্দ্রীয় সমবায় ব‍্যঙ্কগুলিকে রিজার্ভ ব‍্যঙ্কের নিয়ন্ত্রনাধীন করাসহ কেন্দ্রের জনবিরোধী নীতি গুলির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক বিক্রম প্রধান, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন প্রধান প্রমুখ। এদিন বিভিন্ন দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসের যোগ দেন।

    উপচেপড়া সভায় মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে রাজ্যের গণমুখী প্রায় ৬০টি প্রকল্পের পরিসংখ্যান দিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষের পাশে থেকে কোভিড-১৯ এর মোকাবেলা ও আম্ফান ঝড় পরবর্তী পুনর্গঠনে উদ্যোগী হয়ে উন্নয়ন করেছে তার বিষদ ব‍্যাখ‍্যা দেন এবং তৃণমূল কংগ্রেস’কে শক্তিশালী করার আহ্বান জানান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের ব্লক সভাপতি সমবায়ী প্রদীপ পাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *