গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                  ২০শে জুলাই উচ্চ মাধ্যমিকে রাজ‍্যে তৃতীয় স্থানাধিকারী’ কাজলাগড় মহারাজাধিরাজ বিজয় চাঁদ মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী মহাপাত্র’কে বিধায়ক ও ভগবানপুর ব্লক প্রশাসন থেকে সম্বর্ধনা জানান হয় সোমবার।  কাজলাগড়ে ভগবানপুর-১ ব্লক প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অর্ধেন্দু মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি, বিডিও পঙ্কজ কোনার ,সমাজসেবী রবীন মণ্ডল প্রমুখ। বাবা গৌতম মহাপাত্র,মা সাথী মহাপাত্র ও দাদু ঐ স্কুলের’ই ইতিহাসের প্রাক্তন শিক্ষক শশাঙ্ক শেখর মহাপাত্র’কে সঙ্গে নিয়ে আমন্ত্রনে উপস্থিত হয়  সায়নী। কৃতী ছাত্রী সায়নীর হাতে বিধায়ক একটি ল্যাপটপ এবং বিডিও একটি ডিকশনারি তুলে দিয়ে সম্বর্ধিত করে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।     

                 প্রসঙ্গত রাজ্যে তৃতীয় সায়নী (৪৯৭)র বিষয় ভিত্তিক নম্বর বাংলা-৯৭,ইরেজী-৯৭ বায়োসাইন্স-১০০,ম্যাথমেটিক্স-১০০,ফিজিক্স-১০০,কেমিস্ট্রি-১০০। তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে ব্রতীকরা।                        উপস্থিত সবাই সায়ানীর আরও উচ্চ সাফল্য ও দীর্ঘসুস্থ‍্য জীবন কামনা করেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *