
বিশেষ ঘোষণা
ক্রম বর্তমান করোনা পরিপেক্ষিতে সমগ্র এগরা শহরবাসীকে ও এগরা শহরে কর্মরত সকল ব্যবসায়ী চাকুজীবীকে জানানো যাচ্ছে যে, এগরা শহরকে সম্পূর্ণরূপে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এরফলে এগরা শহরে সকল রকম অফিস, ব্যবসা, দোকান বাজার, অনুষ্ঠান, যাত্রীবাহী যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ৩১শে জুলাই পর্যন্ত। কেবলমাত্র ঔষধের দোকান, ডাক্তারখানা, হাসপাতাল, নার্সিংহোম, পেট্রোলপাম্প, গ্যাস,রেশন দোকান স্বাভাবিক ভাবে চালু থাকবে। আনাজ, সবজি, মাছ, মাংস, ফল, মিষ্টি দোকান,মুদিখানা, খাদ্যদ্রব্যের কাঁচামাল এর দোকান কেবলমাত্র রবিবার, মঙ্গলবার ও শুক্রবার চালু থাকবে বিকাল ৫ টা পর্যন্ত।রাজ্য সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, গাড়ি, লরি চলাচল করলেও শহরের মধ্যে কোনরূপ টোটো, ট্রেকার, যাত্রীবাহী যান চলাচল করবে না। কেবলমাত্র রোগী পরিবহনের ক্ষেত্রে টোটো বা যান চলাচল করতে পারে।হাসপাতাল চত্বরের বাইরের হোটেল, রান্নাখাবার দোকান, চায়ের দোকান ভিন্ন কোনও হোটেল বা চায়ের দোকান খোলা থাকবে না কোনো সময়ের জন্য।
পথেঘাটে অযথা চলাচল করবেন না। মাস্ক ব্যবহার করবেন। পথে যেখানে সেখানে থুতু ফেলবেন না। সাবান দিয়ে হাত ভালো করে ধুতে হবে। আপনার স্বাস্থ্যের কারনে প্রাসনকে সহায়তা করুন।
আদেশানুসারে
মহকুমাশাসক, এগরা
