গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                   আজ পটাশপুর থানাএলাকার ২আশা কর্মীসহ করোনা পজিটিভ ৯জনকে প্রশাসনের পক্ষ থেকে পাঁশকুড়া বড়মা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এর একজন খড়াই কোটবাড় দক্ষিণসাই গ্ৰামের সিনহা পরিবারের ৪৬ বৎসরের গৃহবধূ, তিনি খড়াই উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীও। দ্বিতীয়জন পটাশপুর -২ব্লকের মথুরা গ্ৰামের জানা পরিবারের বৎসর (৪২)এর গৃহবধূ এবং স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী। ব্লকের সমস্ত আশা কর্মীর সঙ্গে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এদের ৯জুলাই সোয়াব নেওয়া হয়। আজ এই দুজনের রিপোর্ট পজেটিভ আসে। ৩য় জন অমর্ষি এলাকার সংখ্যালঘু পরিবারের গৃহবধূ, বয়স-২৬। ৪তুর্থ জন অমর্ষি কলমাঘাট সাউ পরিবারের ২০বৎসরের যুবক।৫ম জন অমর্ষি রায় পরিবারের বৎসর(৩০)এর মহিলা।৬ষ্ঠ জন নৈপুরের মন্ডল পরিবারের বৎসর (৩৭)এক যুবক।৭ম জন পটাশপুর-১এর বারুইপুর -টোটানালার মাইতি পরিবারের বৎসর (৪৯)একব‍্যক্তি। ৮ম জন নৈপুর পঞ্চায়েতের মনিনাদপুর দাস পরিবারের বৎসর (৪০)এর মহিলা ৯ম জন বামুনদা গ্ৰামের সাউ পরিবারের বৎসর(২৫ )এর যুবক। আজ প্রশাসনের পক্ষ থেকে এদের বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিন দিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন‌‌। অভিঞ্জ মহলের বক্তব্য সবাই সচেতনতা অবলম্বন না করলে এবং স্বাস্থ্যবিধি না মানলে আগামী দিন আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *