প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম।।                                       কবি নাট‍্যকার সঙ্গীত শিল্পী দ্বিজেন্দ্রলাল রায়ের
১৫৮ তম জন্মদিবস পালিত হয় রবিবার। দ্বিজেন্দ্র লাল রায়ের স্মৃতি বিজড়িত পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১এর কাজলাগড় রাজবাড়ী ধ্বংসের প্রহর গুনছে।

    ১৮৯০ সালে ডিএল রায় বর্ধমান রাজ এস্টেটের সেটেলমেন্ট অাধিকারিক হিসাবে কাজলাগড় রাজবাড়ী তে তিনবছর কর্মরত ছিলেন।সেই সময় কাজলাগড় দীঘির পাড়ে বকুলবাগানে বসে অনেক কবিতা,গান ও নাটক রচনা করেন।কাজলাগড় সহ এলাকার মানুষজন ডিএল রায়ের সেই স্মৃতি আজও বহন করে চলেছেন।কিন্তু রাজবাড়ী অাজ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত। কাজলাগড় রাজবাড়ীকে হেরিটেজ ঘোষণার দাবী দীর্ঘদিনের।কিন্তু ইতিহাস সংরক্ষণ নিয়ে সরকারের কোন গরজই নেই।
      একই ভাবে দেশপ্রাণ ব্লকের চন্ডীভেটী গ্রামের বাংলার মুকুটহীন সম্রাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মস্থান অাজ খন্ডহরে পরিণত। ইতিহাস বিস্মৃত জাতি কখনও এগিয়ে যেতে পারে না। হেরিটেজ কর্তৃপক্ষ, সরকার ও জনপ্রতিনিধি সবাই এসব বিষয়ে নির্বিকার। বিভিন্ন রকমের অনুদান পাইয়ে দিয়ে ভোট ব্যাঙ্ক পুষ্ট করতে ব্যস্ত।ইতিহাস কে সংরক্ষণ করা নিয়ে অাগ্রহ কোথায়? সিপিঅাইএম নেতা মামুদ হোসেন রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান কে ই-মেইল বার্তা পাঠিয়ে দ্বিজেন্দ্র লাল রায়ের স্মৃতি বিজড়িত কাজলাগড় রাজবাড়ী ও দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মস্থান সংরক্ষণের দাবী জানিয়েছেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *