
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স : মেদিনীপুর পূর্ব পশ্চিম।রবিবার পটাশপুর-২এর প্রতাপদিঘি এলাকার মঙ্গলপুরে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। এদিন বিজেপি কর্মীরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এবং শেষে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্য কমিটির সদস্য আশীষ কুমার দাস। উপস্থিত সকল বিজেপি কর্মীকে ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে দূরে থাকার জন্য বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা কর্মীদের বার্তা আশিষ বাবু ।এদিন উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রণতোষ আচার্য্য, জেলার সহ-সভাপতি অমলেন্দু দাস, কৃষ্ণকলি পাত্র ও সুমন্ত পট্টনায়েক।
