
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। ১৯জুলাই রবিবার ভগবানপুর-১ দলীয় কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় কৃতী ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপককে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্বর্ধনা জ্ঞাপন করে।কলাবেরিয়া হাই স্কুলের ছাত্র শেখ ইনজামুল এর প্রাপ্ত নম্বর ৬৮১, বিধায়ক অর্ধেন্দু মাইতি ইনজামুলের হাতে ১০হাজার টাকা ও একটি ডিক্সনারি তুলে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মহতি পর্বে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি মদনমোহন পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব কুমার মাইতি, ভগবানপুর পঞ্চায়েত প্রধান সেক রেজাক ,দলের ভগবানপুর অঞ্চল সম্পাদক সূর্য দিন্ডা, গৌতম সিনহা,সুযষ চিনি, ফিরোজ আলি খান প্রমুখ। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের ব্লক সভাপতি মদনমোহন পাত্র।
