
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। উড়িষ্যার বালেশ্বরের কাছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মারা গেলেন এগরার মদন পন্ডা নামে এক লরি চালকের। মদনে বাড়ি এগরা শহরের১৪ নম্বর ওয়ার্ডে ।তার মৃত্যুর খবরে পরিজনসহ এলাকায় শোকের ছায়া। এগরা মহকুমা পরিবহন ইউনিয়নের সভাপতি চন্দ্রশেখর রায় জানান বৃহস্পতিবার দুপুরে এগরা থেকে চীনাবাদাম বোঝাই লরী নিয়ে বালেশ্বর যাচ্ছিল মদন, রূপসার কাছে লরীর চাকা বদলের সময় পেছন থেকে একটি গ্যাস ট্যাংকার মদন কে ধাক্কা মারে। সেখানকার পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জলেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্তের পর তার মরদেহ এগরা পৌঁছলে পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। তার মরদেহে মাল্যদান করেন পরিবহন সংগঠনের মহাকুমা সভাপতি শ্রী রায়। সঙ্গে সংস্থা সম্পাদক সেখ শাজাহান,শেখ সুরজ আলী,কালু জানা, অশোক পাত্র,সুবল শ্যামল প্রমুখ। মৃতছিল পরিবারের একমাত্র উপার্জনশীল। তার বাবা-মা,স্ত্রী ও একটি ৯ বছরের শিশু কন্যা বর্তমান।
