গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                 তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই মঙ্গলবার শহীদ স্মরণে ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জগাতিতলা বাজারে শহীদদের স্মরণ অনুষ্ঠান হয়। ২১শে জুলাই মহাকরণে পুলিশের গুলিতে যে ১৩যুবকের মৃত্যু হয়েছিল তাদের স্মৃতি ফলকে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান

    জানানো হয়।বেলা ২টায় উপস্থিত সমস্ত কর্মীকে টিভি, মোবাইল, রেডিও, খুলে মমতা ব্যানার্জির ভার্চুয়াল সভার বক্তৃতা শুনতে অনুরোধ করেন এবং তিনি যে দিশা দেবেন সেই মতন দলকে সহযোগিতা করার পরামর্শ দেন বিভীষণপুর পঞ্চায়েত প্রধান অরূপ সুন্দর পন্ডা। ছিলেন সৌরভ কান্তি বেরা, গুরুপদ জানা, দুলাল ভূঞ‍্যা , মানস মান্না, আদিত্য ভূঞ‍্যা , সুজিত ভূঞ‍্যা প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *