
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। জেলায় অামফান দুর্যোগে ক্ষতিগ্রস্থ পান চাষীদের অনুদান প্রদান নিয়ে দলবাজি, স্বজনপোষণ, দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। জেলায় ১৯,০৬৭ জন পানচাষীকে মাথাপিছু ৫০০০ টাকা করে মোট ৯,৫৩,৩৫,০০০ টাকা(প্রায় ১০ কোটি টাকা) উদ্যান পালন দপ্তর বন্টন করেছে।ক্ষতিগ্রস্থ পানচাষীদের তালিকায় অনিয়ম -বেনিয়মের শেষ নেই।অাদৌ পানবরোজ নেই এমন অনেকেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্থ পানবরোজ মালিকদের বড় অংশের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।অামফান দুর্যোগ কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ পানচাষী অনুদান প্রাপকের সংখ্যা তুলনায় কম।অথচ অন্য এলাকায় ক্ষতিগ্রস্থ পান চাষীদের সংখ্যা তুলনায় অনেকে বেশি। প্রকৃত ক্ষতিগ্রস্হ পানচাষীদের তালিকায় অন্তর্ভুক্ত না করে বিভিন্ন ব্লকে কোটার ভিত্তিতে অনুদান প্রদান হয়েছে। মহিষাদলে- ২৭৮৬,রামনগর -১এ২২৫৬,নন্দকুমার এ ১৮৬০,নন্দীগ্রাম-২ এ ১৫১২,নন্দীগ্রাম-১এ ১০৯৬,ময়না- ৮০৭,শহীদ মাতঙ্গিনী-৯৯১,খেজুরী-২একটি ১০৩৭ ইত্যাদি সংখ্যায় ব্লকে ব্লকে কোটা ভাগ করে দেওয়া হয়েছে। অথচ দেশপ্রাণ ব্লকে ৬২৩ জন,কাঁথি-৩ ব্লকে ৩৫ জন,কাঁথি-১ ব্লকে ৪৭৭ জন,এগরা-১ এ ৩৮৫,এগরা-২ এ১৯০ জন করে খুবই কম সংখ্যক পানচাষীর নাম ক্ষতিগ্রস্থ অনুদান প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত। অাবার তালিকার বড় অংশ অাদৌ পানচাষীই নন।অথচ প্রকৃত ক্ষতিগ্রস্থ পানবরোজ মালিকেরা অনুদান থেকে বঞ্চিত হয়েছেন।

