
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম। করোনা সংক্রমণের হাত থেকে মানুষ যাতে দূরে থাকতে পারে ভাইরাসকে যাতে হারানো যায় তার জন্যই পটাশপুর-২ ইটাচনা ভাই ভাই সংঘের পক্ষে সাবান, মাস্ক স্যানিটাইজার প্রভৃতি স্বাস্থ্য কিট বিতরণ হয় মঙ্গলবার। একই সঙ্গে স্থানীয়দের সচেতন করা হয়।ক্লাবের সমস্ত সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক সদস্যকে একটি করে মাস্ক, স্যানিটাইজার, সাবান তুলে দেন। ২৫০পরিবারের হাতে স্বাস্থ্য কিট বিতরণ পর্বে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সভাপতি বাবলু কুমার দাস ও অনন্ত দাস, বিজয় কুমার সামন্ত ,অরিন্দম দাস, রাম চন্দ্র দাস ,উৎপল বেরা, নারায়ণ দাস প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি সুসম্পন্ন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক সুব্রত দাস।
