
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। ২২শে জুলাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এবং মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য্যের নির্দেশে রামনগর ২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে সামিয়ানা কর্মসূচির উদ্বোধন হয় বুধবার । মহিলাদের ব্লক জুড়ে ১ লক্ষ চারা গাছ লাগানো কর্মসূচীর সূচনা হয় মৈতনায়।এই কর্মসূচি রূপায়ন পর্বে উপস্থিত ছিলেন রামনগর ব্লক -২ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুন কুমার দাস, সম্পাদক গৌতম জানা, রামনগর -২ নং তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী গীতা পতি, কার্যকরী সভানেত্রী রিজিয়া বিবি, রামনগর-২ পঞ্চায়েত সমিতির মৎস ও প্রাণী কর্মাধ্যক্ষ সুতপা পাত্র, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সদস্যা গুরুবারী জানা, মৈতনা পঞ্চায়েত প্রধান সোমা বারিক, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ পাত্র, পিনাকী দিন্দা প্রমুখ। কর্মসূচি সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা ঘোড়াই।
