
প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেক্স:মেদিনীপুর পূর্ব পশ্চিম। সিআইটিইউ সহ সম মনোভাবাপন্ন বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, মহিলা সংগঠন সহ বিভিন্ন গণসংগঠনের সম্মিলিত আহ্বানে আজ কাঁথি শহরে ৪ দফা কেন্দ্রীয় দাবী সমূহের পাশাপাশি স্হানীয় দাবী-দাওয়ার ভিত্তি তে বিক্ষোভ কর্মসূচী হয়। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে এই দাবী দিবস পালিত হয়। কাঁথি শহর,দেশপ্রাণ ব্লকের চালতি, কাঁথি-৩ ব্লকের মারিশদা সহ কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত ব্লকে এই ধরনের কর্মসূচী রূপায়িত হয়। কাঁথি শহরের কর্মসূচী তে নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, ভবানী বেরা, প্রণব পণ্ডা,জয়দেব পণ্ডা,সলিল বরণ মান্না, কৃষ্ণেন্দু বারিক, সৌম্যজিত দাস,তন্ময় অাদক, মধূসুদন জানা,সেক সামসুদ্দিন,সেক সাত্তার প্রমুখ। দেশপ্রাণ ব্লকে নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস,সুতনু মাইতি,তাপস মিশ্র,সেক ইউনুস উদ্দিন, অতশী দিন্ডা, তরুণ মাইতি, মানিক গারু, আশীষ গিরি, আশীষ পাল, চন্দন দাস, সেক নুরুল আলি, পৃথ্বীরাজ শীট প্রমুখ। মারিশদায় নেতৃত্ব দেন সি আই টি ইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, অনন্ত পণ্ডা, অশোক পণ্ডা, রাজনারায়ণ দাস, ঝাড়েশ্বর বেরা, খাজা আবুল আলি, প্রতাপ দাস প্রমুখ। কেন্দ্রীয় সরকারের লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে জলের দামে বিক্রি রোধ,পেট্রোল ও ডিজেলের উপর চড়াহারে শুল্ক বাড়িয়ে দামবৃদ্ধি বন্ধ করা,করোনা সংক্রমণ রোধে বহুল ব্যবহৃত স্যানিটাইজার,মাস্ক,পিপিই কীট,ওষুধের উপর জিএসটি বাতিল, শ্রমিক বিরোধী কালাকানুন বাতিল,করোনা সংক্রমণ নিয়ে উদাসীনতা সহ মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে এই কর্মসূচি।সিঅাইটিইউ নেতৃঊ বলেন অামফান অনুদান নিয়ে দলবাজি, স্বজনপোষণ ও দুর্নীতি র বিরুদ্ধে তদন্ত, এপ্রিল থেকে জুন মাসের বিদ্যুৎ বিল মকুব, মাসের বিল মাসে পাঠানো,করোনা চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করন, রাজ্য সরকারের মিথ্যাচার,পরিযায়ী সহ সমস্ত কর্মহীন শ্রমিক,কৃষক, ক্ষেতমজুর ও গরীব মানুষজনকে মাসে ৭৫০০ টাকা অনুদান প্রদান,আলু-ডাল,শাকসবজী সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য অবস্থা রোধ সহ বিভিন্ন দাবীসমূহ আজকের কর্মসূচী তে উত্থাপিত হয়।