
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আমফান ও করোনা নিয়ে ঝাড়গ্রাম জেলার কেন্দুগাড়ি ও বড়নেগুই পঞ্চায়েতের আদিবাসী পরিবার গুলির স্বাভাবিক জীবন যাপন বিপর্যস্ত।বহু পরিবারে রুজি রোজগার নেই, শিশুদের অবস্থা আরো খারাপ। দুই পঞ্চায়েত প্রধান, মহিলা সংঘ নেত্রীদের ব্যাবস্থাপনায় ও কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এবং কিন্ডার নট হিলফে, জার্মানির আর্থিক সহযোগিতায় আজ মোট ৪৫৬ পরিবারের হাতে টিন, ত্রিপল ও সোলার লাইট তুলে দেওয়া হয়। উল্লেখ্য এই পরিবার গুলি আম্ফান ঝড়ে বাসস্থান হারিয়েছে। ত্রান বিতরণের পূর্বে কাজলা জনকল্যাণ সমিতির ঝাড়গ্রাম শাখার কর্মীদের উদ্যোগে উপভোক্তাদের দ্বারা নিজেদের বাড়িতে সবজি বাগান বা কারুর বাড়িতে নানা ধরণের আসবাবি গাছ লাগান হয়। বিতরণের সময় গোপীবল্লবপুর-১এর কেন্দুগাড়ি পঞ্চায়েত প্রধান এবং নায়াগ্রাম ব্লকের বড় নিগুই পঞ্চায়েত প্রধান সহ দুই এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তাগণ বলেন পরিবার গুলি কিছু পাওয়ার বিনিময়ে গাছ ও সবজি বাগান তৈরির এই উদ্যোগ প্রশংসনীয়, আগামী দিনে এই উদ্যোগ যাতে নেওয়া যায় তার জন্যে কাজলা জনকল্যান সমিতির কর্মকর্তাগণ দের অনুরোধ করেন। কাজলা জনকল্যাণের ঝাড়গ্রাম শাখা কর্মীগণ সমস্ত গ্রামবাসি ও অতিথিদের ধন্যবাদ জানান।