দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।।                                                সুরক্ষা যোজনায় রাজ‍্যের প্রতিটি পরিবারের কার্ড পিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল/গম /অাটা দেওয়ার ঘোষণা রাজ‍্য সরকারের। ঘোষণা এই সপ্তাহেই মুখ থুবড়ে।অন্ত্যোদয় অন্নপূর্ণাযোজনা,পিএইচএইচ,এস পিএইচ এইচ,অার কেএসওয়াই-১ কার্ডসমূহের ক্ষেত্রে রাজ্যের প্রতিশ্রুতি মত ৫ কেজি খাদ্য সামগ্রীর নির্দেশিকা জারী হলেও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনায় অারকেএসওয়াই-২ কার্ড হোল্ডার দের বরাদ্দ কমিয়ে কার্ড পিছু ১ কেজি চাল ও ১ কেজি গমে সীমাবদ্ধ। ঈদুজ্জোহা’র জন্য কোন অতিরিক্ত চিনি বা অন্য সামগ্রীর বরাদ্দ নেই।অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ২১ শে জুলাই দলীয় ভার্চুয়াল সভায় রাজ‍্য বাসীকে অাজীবন বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদানের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন।অথচ শুরুতেই অারকে এসওয়াই -২ ভূক্ত লক্ষ লক্ষ গরীব মানুষকে ৫ কেজি খাদ্য সামগ্রী র পরিবর্তে ২ কেজি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। লকডাউনে লক্ষ লক্ষ কৃষক, ক্ষেতমজুর,শ্রমিক, পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী,গৃহশিক্ষক, খেটে খাওয়া মানুষজন কর্মহীন। সরকারের প্রতিটি কর্মহীন পরিবারকে মাসে মাসে ৭৫০০ টাকা প্রদান তো দূরের কথা মাসে ৫ কেজির পরিবর্তে ২ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান করে বিপন্নতা র দিকে ঠেলে দিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন রাজ্যের মুখ্যসচিব কে ই-মেইল বার্তা পাঠিয়ে ঘোষণা মতো সবাই কে মাসে ৫ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান,ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে সমস্ত কর্মহীন শ্রমিকদের ৭৫০০ টাকা প্রদান ও ঈদুজ্জোহা উপলক্ষে চিনি সহ অন্যান্য সামগ্রী বরাদ্দ করা র দাবী জানিয়েছেন। তিনি আরও বলেন রাজ্য সরকারের সবকিছু ঘোষণাইসার, বাস্তবে র সঙ্গে মিল নেই।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *