
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব পশ্চিম। ঝাড়গ্ৰাম জেলার জামবনী ব্লকের এক দরিদ্র মেধাবী জঙ্গল কণ্যার উচ্চ শিক্ষার জন্য পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গিধনী অঞ্চলের চারিচাকা গ্রামের মন্দিরা মুর্মু এবার মাধ্যমিকে জঙ্গলমহল থেকে ৯৩% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।মন্দিরার ইচ্ছে সে সাইন্স নিয়ে পড়তে চায় কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তার প্রতিকূল। দরিদ্র এই মেধাবী ছাত্রীর এমন ইচ্ছে ও প্রতি বন্ধকতার খবর অনুগামীদের মাধ্যমে জানতে পেয়ে অনুগামীদের মাধ্যমে সোমবার মন্দিরার কাছে পড়াশোনার জন্য বই ও পাঠ সামগ্রী পৌঁছে দেন। মন্ত্রীর এই মানবিক হস্তক্ষেপে মন্দিরা ও তার পরিবার-পরিজন আপ্লুত।

