গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                           কলকাতার এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন এগরার বিধায়ক সমরেশ দাসের অবস্থা উদ্বেগজনক। রবিবার দুপুরে শ্বাসকষ্টের জন্য তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। বিধায়কের সিওপিডি এবং হাঁপানি রয়েছে যা করোনা সংক্রমণের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের।এই কো -মবিডিটি থাকার কারণেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এদিন দ্বিতীয় বার টেস্টের জন্য নমুনা সংগ্রহ হয়। গতকালের তুলনায় আজ অনেকটা ভালো আছেন এবং চিকিৎসক ৭২ঘন্টা অপেক্ষা করার কথা বলেন।এ কথা জানান তার ছেলে জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস। প্রসঙ্গত গত১৮ই জুলাই শনিবার রিপোর্ট করোনা পজিটিভ আসায় ঐ দিন তিনি পাঁশকুড়া বড়মা হাসপাতালে ভর্তি হন। পরদিন তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ‍্য হয়ে ওঠেন ,পরে কোমোরের ব্যথা’সহ আনুসঙ্গিক অসুবিধার কারণে আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত ২০০৯ সাল থেকে বিধানসভা উপনির্বাচনে এগরার বিধায়ক হয়ে মানুষের পাশে টানা ১১ বছর এলাকার রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। করোনা পরিস্থিতি ও আম্ফান পরবর্তী পুনর্গঠনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বন্টনে বয়স’কে উপেক্ষা করেও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংক্রমণ সেই থেকে ধারণা তার অনুগামী মহলে।শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়তেই বিধানসভা এলাকাসহ অনুগামী মহল সারাদিন উৎকণ্ঠায় কাটায়, সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *