গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।.                                              মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় এগরা ২ পানিপারুল পঞ্চায়েতের লালপুর গ্ৰামের শিবশংকর দাস(৩০)নামে এক যুবকের। শিবশংকর বিজেপি এগরা -২পূর্ব মন্ডলের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক।এদিন সকালে বাড়িতে ভেঙে যাওয়া একটি ইলেকট্রিক বোর্ড সারাই করতে করতে হঠাৎই ইলেকট্রনিক শক খেয়ে মাটিতে পড়ে যান তিনি।এরপর পরিবারের লোকেরা উদ্ধার করে পানিপারুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে‌‌।খবর যায় এগরা থানায়। এগরা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় নেমে শোকের ছায়া।

     

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *