দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।।                                            মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রিয়াঙ্কা মন্ডল নামের এক নার্সের। সে কলিকাতার এস এস কে এম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কর্ত‍ব‍্যরত নার্স ছিল। প্রায় ১বছর আগে এস.এস.কে.এম হাসপাতালে যোগ দিয়েছিলেন। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হোন। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে স্নানান্তর করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। তিনি আগে দীঘা অঘোরে কামিনী হাসপাতালে দীর্ঘ ৬বৎসর কর্মরত ছিলেন। তাঁর এক পুত্র সন্তান রয়েছেন বর্তমানে সে সপ্তম শ্রেণীর ছাত্র। প্রিয়াঙ্কার বাবার বাড়ি রামনগর থানার সাবিত্রাপুর গ্রামে। প্রিয়াঙ্কার স্বামীর করোনা পজেটিভ। সাবিত্রাপুর গ্ৰামে শোকের ছায়া। সকলে তার স্বামী ও পরিবারের সবার সুস্থতা কামনা করে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *