দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কমই৷ পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা শুরু হওয়ার সঙ্গে এই হার বেড়ে চলেছে৷ দীর্ঘ দু’মাসের লকডাউন পর্ব পার করে পশ্চিমের রাজ্যগুলি থেকে ট্রেনে শ্রমিকদের প্রত্যাবর্তন হয়। তিন লাখের বেশি শ্রমিক রাজ্যে পৌঁছেছেন৷ শ্রমিকরা মূলত মহারাষ্ট্র ও গুজরাত থেকে৷ ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে৷ এর ফলে গত কয়েক দিনে পশ্চিমবঙ্গে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটাই৷ এই রোগীদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক৷এর মাঝেও সুস্থতার খবর আসছে প্রতিদিনই হাসপাতাল ।আজ মঙ্গলবার বড়মা হাসপাতাল থেকে আবারো ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।হাসপাতাল তরফে জানা গিয়েছে ওই ৪০এর সকলের বয়স ২০- ৬০ বছরের মধ‍্যে। এরা হলেন দীঘা-২,কোলাঘাট-১০, তমলুক-৭, মহিষাদল-৩,পাঁশকুড়া-৭,ময়না-১,এগরা-৪০ ৩,মেছেদা-২,হলদিয়া-৪। জানা গিয়েছে আজ পর্যন্ত বড়মা করোনা লেভেল থ্রি হাসপাতাল থেকে ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।এই মহূর্তে ১০৭ জন করোনা রুগী চিকিৎসাধীন। রাজ‍্যজূড়ে সুস্থতার হার ৭০%।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *